সৌদিতে ওমরাহ করতে যাওয়া কিংবা অন্য কারণে গিয়ে যারা দেশে আসতে পারেননি তাদের জন্য সর্বশেষ ফ্লাইটটি পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় জেদ্দা থেকে বিশেষ এই ফ্লাইটটি ছেড়ে আসবে। যারা দেশে ফিরতে চান, তাদেরকে এই ফ্লাইটে দেশে আসতে হবে। আপাতত এরপর বাংলাদেশ বিমান সৌদিতে কোনো ফ্লাইট পরিচালনা করবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা পরবর্তীকালে সিদ্ধান্ত নিলে কর্তৃপক্ষ তা জানিয়ে দেবে।
বাংলাদেশ বিমানের একটি সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে প্রায় সব দেশের সঙ্গেই বিমান চলাচল বন্ধ রেখেছে বিমান সংস্থাটি। সম্মানিত ওমরাহ যাত্রীদের কথা বিবেচনা করেই ঐ বিশেষ ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
