সিরিয়ায় যুদ্ধের মধ্যে ৪০ লাখের বেশি শিশুর জন্ম

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:৩৩

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধের মধ্যে ৪০ লাখের বেশি শিশুর জন্ম হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের কারণে দেশটিতে ২০ লাখের বেশি শিশু শিক্ষার বাইরে। গতকাল যুদ্ধ দশ বছরে পা দিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, দশ বছরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পা দেওয়া একটি লজ্জাজনক বিষয়। আজও যুদ্ধ থামানো যায়নি। লাখ লাখ শিশু জীবনের দ্বিতীয় দশকের অনিশ্চয়তার মধ্যে পা দিচ্ছে। -আল জাজিরা