নেতানিয়াহুকে সরাতে বিরোধী নেতাকে সমর্থন দুই দলের

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৯:৪৪

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী নেতা বেনি গনতজকে সমর্থন দিয়েছে প্রধান দুই বিরোধী দল।

আরব পার্টি এবং ইসরাইলি বেইতিনু গনতজের সেন্ট্রিস্ট ব্লু অ্যান্ড হোয়াইট পার্টিকে সমর্থন জানিয়েছে। এর ফলে গনতজের পক্ষে ৬১ এমপি আছে। আর নেতানিয়াহুর আছে ৫৮ এমপি।

প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের অফিস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার দুপুরে গনতজনে সরকার গঠনের নির্দেশনা দেবেন প্রেসিডেন্ট। তিনটি দুর্নীতির মামলায় বিচারের মুখে পড়েছেন নেতানিয়াহু।

তিনি দেশটিতে দীর্ঘদিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন। তবে এবার তাকে বিদায় নিতে হচ্ছে বলেই ধারণা করা হয়।