এনার্জিপ্রিমা লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি হবিগঞ্জের শাহজীবাজারে কোম্পানির ৫০ মে.ও. পাওয়ার প্ল্যান্টে অনুষ্ঠিত হয়। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক শাহাদত হোসেন সভায় সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, কোম্পানি সচিব ডা. সৈয়দ তানভীর আলমসহ শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতনরা সভায় উপস্থিত ছিলেন। সভায় গত অর্থবছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
