১৮-৩১ মার্চ সকল পরীক্ষা স্থগিত করেছে পিএসসি

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:৩৯

ইত্তেফাক রিপোর্ট

বিপজ্জনক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ইতিমধ্যে গৃহীত পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশ অব্যাহত থাকবে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, সোমবার কমিশনের জরুরি বৈঠকে পরীক্ষাসমূহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত সব পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্যাদি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd পাওয়া যাবে।