নির্দিষ্ট সময়ে কারখানা না গড়লে প্লট বরাদ্দ বাতিল করা হবে

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:৩৯

ধামরাইয়ে বিসিক শিল্পনগরী উদ্বোধনকালে শিল্পমন্ত্রী

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

গতকাল রবিবার ধামরাইয়ের কালামপুরে বিসিক শিল্পনগরী উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন । বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা-২০ এর সংসদ সদস্য বেনজীর আহমদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, ঢাকা জেলা প্রশাসক আবুল সালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামীউল হক, ওসি দীপক চন্দ্র সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মো. মোশ্্তাক হাসান। স্বাগত ভাষণ দেন বিসিকের আঞ্চলিক পরিচালক মোস্তাক আহমেদ।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কারখানা গড়ে তুলতে হবে। কেউ নির্দিষ্ট সময়ে কারখানা গড়তে না পারলে সেই প্লট বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাকে বরাদ্দ দেওয়া হবে। বিসিক শিল্পনগরী হবে পরিবেশবান্ধব। এখানে স্কুল-কলেজ-মাদ্রাসা থাকবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যবস্থা করা হবে।