আইএস’র খোঁজে দিল্লি উত্তরপ্রদেশে ব্যাপক তল্লাশি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

 

ভারতে পা রেখেছে জঙ্গি সংগঠন হরকত-উল-হার্ব-ই-ইসলাম। পশ্চিম এশিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস-এর নয়া শাখা সংগঠন সেটি। খাস রাজধানীতে ঘাঁটি গেড়েছে তারা। পড়শি রাজ্য উত্তর প্রদেশেও প্রবেশ করেছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

বুধবার ভোর থেকে দিল্লি ও উত্তর প্রদেশের মোট ১৬টি জায়গায় যৌথভাবে হানা দেয় এনআইএ, উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ও দিল্লি পুলিশের বিশেষ সেল। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। সন্দেহভাজন বেশ কয়েকজনের নাগাল মিলেছে বলে জানা গিয়েছে। তবে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি গোয়েন্দারা। আর কিছুক্ষণের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হতে পারে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে ইতিমধ্যেই তল্লাশি অভিযানের ছবি সামনে এসেছে। তাতে উত্তর প্রদেশের আমরোহার রাস্তায় পুলিশ মোতায়েন থাকতে দেখা গিয়েছে। কী ঘটছে তা দেখতে হাজির হয়েছেন কাতারে কাতারে মানুষ।

 

০