চার বছর আগে ১৯ প্রতিবন্ধীকে হত্যার ঘটনায় সাতোশি উয়েমাতসু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন জাপানের ইয়োকোহামার একটি আদালত । সোমবার এই রায় দেয়া হয়।
২০১৬ সালে টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলে সাগামিহারার একটি প্রতিবন্ধী সেবাদান কেন্দ্রে ছুরি হামলা চালায় ৩০ বছর বয়সী সাতোশি উয়েমাতসু । তিনি এক সময় ওই সেবাকেন্দ্রটিতে কাজ করতেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ওই হামলায় ১৯ নিহতের পাশাপাশি ২৬ জন আহতও হয়েছিলেন।
গত মাসে শুনানিতে উয়েমাতসু বলেন ‘অন্যদের সঙ্গে যোগাযোগে অক্ষম’ মানসিক প্রতিবন্ধীদের ‘সমাজের জন্য বোঝা’ হওয়ায় তিনি তাদের হত্যা করেছেন। এই রায়ের বিপক্ষে কোন আপিল করবেন না বলে জানিয়েছেন সাতোশি উয়েমাতসু ।
ইত্তেফাক/এআর
