মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া মারা যাওয়ায় চাঁদপুর পৌরসভার সব পদের নির্বাচন স্থগতি করল নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল সোমবার বিকেলে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন তপশিল ঘোষণার পর মেয়র পদে অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে। তবে যাদের মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ হয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। এছাড়া সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে যারা প্রার্থী ছিলেন তারাই থাকবেন। নতুন করে এ দুই পদে আর কোনো মনোনয়নপত্র নেওয়া হবে না।
গত ১৩ মার্চ ভোরে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া মারা গেলে ঐ দিনই মেয়র পদে নির্বাচন স্থগিত করে ইসি। গতকাল সোমবার পুরো নির্বাচনটি স্থগিত করা হলো।
