আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র হামলা চালাবে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০০:৩০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর যদি কেউ হামলা চালায় তাহলে আত্মরক্ষার্থে যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালাবে। রবিবার ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সঙ্গে ফোনালাপে পম্পেও এই হুঁশিয়ারি দেন। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবারও ইরাকে একটি ঘাঁটিতে রকেট হামলায় তিন মার্কিন সৈন্য ও কয়েকজন ইরাকি সৈন্য আহত হয়। ঐ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী লড়াই করছে। সম্প্রতি রকেট হামলায় মার্কিন ও ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এতে ইরাক সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। —রয়টার্স