বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব এ শুভেচ্ছা বার্তা দেন।
সোমবার (১৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ থেকে শতবছর আগে এ বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’
ইত্তেফাক/এসআই
