খুলনায় স্থানীয় ২ জনসহ বিদেশফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিংগাপুর, ইতালি ও কোরিয়া থেকে দেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে দাকোপ উপজেলায় ৭ জন, তেরখাদায় ৩ জন, দিঘলিয়ায় ২ জন ও খুলনা সদরে ৩ জন রয়েছেন।
এছাড়া ডুমুরিয়া উপজেলায় স্থানীয় ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য জানান।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম
