ডাকসুর সাবেক ভিপি, সাবেক আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এই শুভ লগ্নে আসুন সবাই মিলে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য সৃষ্টি করে কার্যকরী ভূমিকা পালন করি এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হই। কেন না বঙ্গবন্ধু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে দীক্ষা দিয়ে গেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যেকোনো দুর্যোগ বা মহামারি সম্মিলিতভাবে মোকাবিলা করা ইনশাআল্লাহ আমাদের জন্য কোনো বিষয় নয়। পরিশেষে দেশে ও প্রবাসে অবস্থানরত প্রত্যেক বাঙালির সুস্থতা, সুন্দর জীবন, সুস্বাস্থ্য, দোয়া ও সহযোগিতাও কামনা করছি। -প্রেস বিজ্ঞপ্তি
