মুজিববর্ষে শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে ২ কোটি বৃক্ষ রোপণ করবে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ২২:২৮

ইত্তেফাক রিপোর্ট

মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সারাদেশে ২ কোটি বৃক্ষ রোপণ করবে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সারা দেশে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে করে মোট ৩৩ লাখ বৃক্ষ রোপণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল জাতীয় সংসদ ভবনে ১০০টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষ রোপণের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, মুজিববর্ষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। এই বর্ষ উপলক্ষ্যে ইতিবাচক কর্মসূচি নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।