ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈর রাজ্যসভায় মনোনয়ন নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বেশ কয়েকজন সাবেক বিচারপতি সমালোচনা করেছেন। সোমবার সন্ধ্যায় গগৈর মনোনয়নের ঘোষণা দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রঞ্জন গগৈ বলেছেন, শপথের পর আমি মিডিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। অবসরপ্রাপ্ত বিচারপতি এপি শাহ বলেন, এতে বিচার ব্যবস্থার প্রতি বার্তা যাচ্ছে, আপনি সরকারের অনুকূলে রায় দিলে আপনি পুরস্কৃত হবেন। না করলে আপনার প্রতি বিরূপতা দেখানো হবে কিংবা আপনাকে বদলি করে দেওয়া হবে অথবা আপনাকে পদোন্নয়নের জন্য বিচার করা হবে না। তিনি একে ক্ষমতার বিচ্ছিন্নকরণ এবং বিচার ব্যবস্থার স্বাধীনতার মৃত্যুঘন্টা বলে অভিহিত করেছেন। -এনডিটিভি
