সাংবাদিক চরিত্রে

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:০৯

 

লাক্স তারকা অর্ষা সমপ্রতি অভিনয় করলেন ‘পুঁথিকর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে পুঁথিসাহিত্য নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। আর পুঁথি গবেষকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, ‘পুঁথিসাহিত্য আমাদের ঐতিহ্যের অংশ। এমন একটা সময় ছিল, যখন ঘরে ঘরে ছিল পুঁথি। দিনের আলো নিভে গেলেই কুপি জ্বালিয়ে শুরু হতো পুঁথিপাঠ। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে হারানো ঐতিহ্য পুঁথি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এখানে দর্শকরা আমাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখতে পাবেন।’