‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্ত সাংস্কৃতিক অভিযাত্রা’ শীর্ষক
মনসুর উদ্দিন আহমেদ ইকবাল
হবিগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন বলেই সদ্য স্বাধীন দেশে মুক্ত বাঙালি সংস্কৃতির বিকাশে তিনি সর্বাত্মক উদ্যোগ নিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতে আসামের শিলচরের গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠী ‘বঙ্গবন্ধু ও বাঙালির মুক্ত সাংস্কৃতিক অভিযাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। মূল আলোচক হিসেবে অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যব্যক্তিত্ব প্রদীপ দত্ত রায়, নিখিল পাল ও দেবাঞ্জন মুখোপাধ্যায়। এর আগে গোবিন্দ শর্মার গিটারের সঙ্গে সূচনা সংগীত পরিবেশন করেন নীলাঞ্জন পাল।
সেমিনারের পরে শিলচরের রূপম সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত নাট্যোত্সবে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, হবিগঞ্জ মঞ্চস্থ করে রুমা মোদক রচিত ও নুসরাত জিসা নির্দেশিত জীবন সংকেতের ২৮তম প্রযোজনা নাটক ‘বিভাজন’।
