ভক্তদের সতর্ক করছেন করোনা আক্রান্ত দুই অভিনেতা

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:১৪

বিনোদন রিপোর্ট

 

করোনা আতঙ্কে সারাবিশ্ব। বিভিন্ন দেশের বড় বড় শহরগুলো করোনার গ্রাসে। বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের বহু শোবিজ তারকাও। আক্রান্ত হয়েছেন ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা ইদ্রিস এলবা ও ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ক্রিস্টোপার হিভজু। তারা দু’জন তাদের ভক্তদের সকর্ত থাকতে বলেছেন, দিয়েছেন নানা নির্দেশনাও।

এক টুইটবার্তায় ইদ্রিস জানান যে, ওইদিন সকালে তিনি করোনা ভাইরাস পরীক্ষার ফল হাতে পেয়েছেন। সেখানে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ দেখা না গেলেও আক্রান্ত জানার পর থেকেই আইসোলেশনে আছি। কীভাবে আতঙ্কিত না হয়ে থাকা যায়, আমি সার্বক্ষণিক আপনাদের তা জানাতে থাকবো।’

অন্যদিকে, ‘গেম অফ থ্রোনস’-এর ক্রিস্টোফার হিভজুও করোনা আক্রান্তের খবর দিলেন। তিনি ও তার পরিবার নরওয়েতে কীভাবে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন, তা জানিয়ে এক লম্বা পোস্ট করেছেন তিনি। ক্রিস্টোফারের কথায়, তার বাড়ির লোকেরা ঠিক থাকলেও তিনি আপাতত একটু সর্দি-কাশিতে ভুগছেন। পাশাপাশি তিনি এ-ও সাবধান বাণী দিয়েছেন যে, এই মহামারি আরও ভয়াবহ আকার নিতে চলেছে, কাজেই সবার উচিত সাবধানতা অবলম্বন করা। ‘সবাইকে একসঙ্গে করোনার মোকাবিলা করতে হবে। জনগণের স্বার্থে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলুন।’—বলছেন হিভজু।