সাঁথিয়ায় থানকুনি খাওয়ার হিড়িক

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:১১

করোনা নিয়ে গুজব

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় করোনা প্রতিরোধ বিষয়ে গুজবে থানকুনির পাতা খাওয়ার হিড়িক পড়েছে। বিভিন্ন স্থানে শেষ রাতে নারী, শিশু ও পুরুষরা থানকুনি পাতার সন্ধানে দৌড়াতে থাকে। এলাকার বিভিন্ন ব্যক্তি জানান, থানকুনির পাতা খেলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে—ভিত্তিহীন এমন খবর রাতের মধ্যে সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ রাত থেকে উক্ত গাছের পাতা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোজাফ্ফর হোসেন জানান, মানুষ বিভিন্নভাবে করোনা ভাইরাস নিয়ে গুজব ছাড়াতে পারে। তবে এসব বিষয়ের (থানকুনি পাতা) বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। করোনা বিষয়ে আমাদের সচেতন থাকাটাই জরুরি।