ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে ৫ লাখ টাকা করে ক্যাশব্যাক পেয়েছেন দুই জেলার আরো দুই ক্রেতা। তারা হলেন—নরসিংদীর নছিমন চালক ইসমাঈল মিয়া ও বরিশালের গৃহিণী আসমা আক্তার। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৬-এর আওতায় রেফ্রিজারেটর, টেলিভিশন ও এয়ার কন্ডিশনার ক্রেতাদের জন্য প্রতিদিনই রয়েছে ৩৫ লাখ টাকা পাওয়ার সুযোগ। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে ঐ সুবিধা পান দুই ক্রেতা। এর আগে ৫ লাখ টাকা পেয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. সুমন।
মাধবদী পৌরসভার ছোটো গদাইয়ের চর এলাকার ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ইসমাঈলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক সাইমন সাদিক। আর বরিশালের রাঢ়ী শোরুমের সামনে আনুষ্ঠানিকভাবে আসমার হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। —প্রেস বিজ্ঞপ্তি
