বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরতে বাধা নেই

আপডেট : ১৮ মার্চ ২০২০, ২২:১৫

বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ভারতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গতকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে হাইকমিশন বলেছে, বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকরা ভারতে ফিরতে পারবেন। তবে ভারতীয় নাগরিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাংলাদেশ থেকে ভারতে স্পাইস জেট, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফিরতে পারবেন তারা। এছাড়া বিভিন্ন স্থলবন্দরের সীমান্ত দিয়েও ভারতে প্রবেশের সুযোগ পাবেন তারা।