‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ব্যাতিক্রমী উদ্যেগ নিয়েছে নোয়াখালী জেলা পুলিশ। জেলার ৯টি থানার প্রধান ফটক ও সীমানা দেয়ালে বিভিন্ন সময় বঙ্গবন্ধুর পুলিশ, জনগণ, সিভিল সাভির্স ও বাংলার কৃষক-শ্রমিক এবং জনতা সম্পর্কে দেওয়া উদ্ধৃতিগুলো চিত্রাংকনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। 'আগে নিজেরা বদলিয়ে অন্যকে বদলানোর প্রচেষ্টা' এ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের দিক নির্দেশনায় ও আন্তরিক প্রচেষ্টায় সম্প্রতি এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গঠনে সিভিল সার্ভিস, আইন শৃঙ্খলা ও জনগণের সেবায় পুলিশের ভূমিকা, বাংলার কৃষক-শ্রমিক, জনতা সম্পর্কে যে গভীর চিন্তা ও দৃষ্টিভঙ্গি তা যেন বাংলার জনগণ ও নোয়াখালীবাসী খুব সহজেই জানতে ও বুঝতে পারে তার জন্য নোয়াখালী জেলা পুলিশের এই ব্যতিক্রধর্মী উদ্যোগ।
আরও পড়ুন: পদ্মা সেতুর মালামাল পাচারকালে গ্রেফতার ৩
এর মাধ্যমে থানায় আসা সাধারণ মানুষ পুলিশ এবং পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম, পুলিশের বিভিন্ন সেবা, জনগণ ও পুলিশের মাঝে সেতুবন্ধন স্বরূপ কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ মুজিববর্ষ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের জন্য হেল্প ডেস্ক, ওয়ান স্টপ সার্ভিস, ফেসবুক, ফেসবুক গ্রুপ ও নোয়াখালী জেলা পুলিশের ওয়েবসইটের মাধ্যমে জনগণের ডিজিটাল পুলিশিংয়ের সেবা সম্পর্কে জানতে ও বুঝতে পারবে বলে জানায় তারা। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রাজন সাহার তত্ত্বাবধানে এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ সবসময় জনগনের বন্ধু হিসেবে কাজ করেছে এবং করছে। আর আন্তরিক ধন্যবাদ জানাই সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) রাজন কুমার সাহাকে। যিনি প্রথম থেকেই এরকম ভাল কাজের কন্সেপ্ট এর সাথে সরাসরি কাজ করছেন।
ইত্তেফাক/বিএএফ
