১৯৫২র সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে তার জন্মস্থান বরিশালের গৌরনদী ও ঢাকার বাসভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষ্যে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দিনভর কোরানখানি, লাখেরাজ কসবা এতিমখাায় মধ্যাহ্নভোজ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মরহুমের জীবনী নিয়ে ও ধানমন্ডি ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
