বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে মহাজোটের প্রার্থী দুই বারের সংসদ সদস্য তৃতীয় বারের মতো আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত বর্তমান এমপি মো. আফজাল হোসেনের নৌকা মার্কার পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। পথসভা, উঠান বৈঠক, ভোটারদের কাছে ভোট প্রার্থনার ক্ষেত্রে এখন বাজিতপুরে একটি মাত্র শ্লোগান সবার মুখে মুখে চলছে। শ্লোগানটি হলো- ‘বাইয়া দে’। বাইয়া দে শ্লোগান মানে হচ্ছে- নৌকায় ভোট দিয়ে নৌকাকে সামনের দিকে বেয়ে নিয়ে চলা। শ্লোগানটি বাজিতপুরে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
