করোনা ভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্র ও ধানুয়া কামালপুর স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।
করোনা ভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দরে থারমাল স্ক্যানিং সেবা নিয়েছে ৬০৫ জন ভারতীয় নাগরিক। বিদেশ ফেরত ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বকশীগঞ্জ হাসপাতালে ৫ বেডের আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করছে দুইটি মেডিকেল টিম।
উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জানান, পর্যটন কেন্দ্র ও স্থল বন্ধর বন্ধ ঘোষণা ছাড়াও উপজেলা প্রতিটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান আটটার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। কেউ এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএম
