নারীর নাম নদী

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৪৬

 

এই পথ মিশে যায় নদী জল অথৈ সমুদ্দুর

সূর্যালোকে জলস্তম্ভ যেন এক পাহাড় প্রাচীর।

প্রশ্নের শাসন ভাঙে অতঃপর ছুটে চলে ভয়

তবু ভয়ে বুক কাঁপে কেন যেন মানে না শাসন।

সব কিছু মনে হয় পড়ে আছে অজ্ঞাত আড়ালে

অচেনা বাতাস ছোঁয় সাঁই সাঁই শরীরের ভাঁজ...

মায়াবী চোখের জলে জন্ম নেয় অপলক নদী

জলকষ্ট জলমেয়ে আহারে নারীর নাম নদী।