পৌষ সংক্রান্তি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৯:৪৮

 

পাশবালিশটা আনন্দভ্রমণে পৌষ তাই সর্বনাশের হুল ফোটায়

উষ্ণীষ নেশায় অবেলায় ব্যাচেলরের কম্বল নিয়ে টানাটানি!

খেজুর রসে ঠোঁট ছোঁয়ালে গাছি মাইন্ড করলেও দণ্ডের বিধান নাই

মন মনন লোনলি হলে...

কথার মন্থনে শরীর ভ্রমণ হতেই পারে,

খানিক হোঁচট খেলেও শালের সুতো খুলবে না,

রঙিলা কচুর ঘ্রাণ না থাকলেও উষ্ণ রঙে ডুবসাঁতারের প্রতিযোগিতা প্রচলিত না হলেও নিষিদ্ধ নয়

নিশ্চয়ই,

কবিতার আচ্ছাদন না হয় উন্মুক্ত হোক পৌষের বারান্দায়!

 নগ্ন শব্দ যদি পায়চারি করে,

ছন্দ তাতে মগ্নতা হারাবে না...