আমরা লড়তে শিখেছিলাম
বায়ান্নতে ভাষার তরে,
উর্দুটাকে হটিয়ে দিয়ে
বাংলাকে নিই আপন করে।
সব শোষণের শিকার ছিলাম
পাকিস্তানের দুষ্ট শাসন,
নিজ অধিকার করতে আদায়
পাই মুজিবের তেজি ভাষণ।
মনে ছিলো স্বদেশপ্রেম
ছিলো নাকো কোনো ভীতি,
সবুজ শ্যামল মায়ের দেশে
মুক্তিযুদ্ধে তাই তো জিতি।
কষ্টে পাওয়া স্বাধীনতা
দায়িত্ব আজ রক্ষা করার,
আসুন আমরা শপথ করি
ভালোবেসে বাংলা গড়ার।
