হাজীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৪৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃত শিশুরা হল- উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম হাটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিলানী (৪) এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব হাটিলা গ্রামের আমির মির্জার মেয়ে আনিকা মির্জা (৩) পানিতে ডুবে যায়।

পারিবারিক ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, শিশুরা পরিবারের লোকজনের অগোচরে স্ব-স্ব বাড়ীর পুকুরে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/আরকেজি