কামরানকে অর্থদণ্ড দেওয়া হয়নি কেন প্রশ্ন বিএনপির

আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:১৫

করোনা ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন চৌধুরী কামরান লন্ডন থেকে ফিরে এসেই আওয়ামী লীগের সভায় যোগ দিয়েছেন। তাকে তো অর্থদণ্ড দেননি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। তাকে তো হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আপনারা বলেননি।  গতকাল মালিবাগ মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা সরদার নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।