সম্প্রতি মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে জাতীয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে নির্যাতন ও এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ। জামিনে মুক্ত হলেও আরিফুলের ওপর পাশবিক নির্যাতন, অবৈধ সাজা ও আটক সংবিধান পরিপন্থি এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙুল দেখানোর নামান্তর বলে মনে করে সংগঠনটি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।
একই সঙ্গে সংগঠনটি দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ একই মামলায় অন্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ফটোসাংবাদিক কাজলের সন্ধান দাবি জানিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
