গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘অনলাইনে টিকিট বিক্রি করে কয়েকশত কোটি টাকা পাচার’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভিভিড হলিডেস লিঃ। এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে প্রতিষ্ঠানটির কোনো অনলাইন পোর্টাল নেই। উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম ঐ রিপোর্টে উল্লেখ করায় ব্যবসায়িক ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে তারা অনলাইনে টিকিট বিক্রি করেনি।
