গৌরীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক শিশুর (২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গৌরীপুর-ভৈরব রেলপথে উপজেলা সদরের ২ নম্বর রেলক্রসিং এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুর নিথর দেহটি পুরোনো কাপড়ে মোড়ানো অবস্থায় উত্তর-দক্ষিণমুখী করে রাখা ছিল।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, রেললাইন থেকে প্রায় ১৪ ফুট দূরত্বে পৌর শহরের বাড়িওয়ালাপাড়া থেকে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কন্যা শিশুর পরিচয় জানা যায়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটিকে পরিবার এখানে ফেলে রেখে গেছে। লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
