করোনাকে কেন্দ করে জীবাণুনাশক উপকরণের মূল্য বৃদ্ধি করার অপরাধে এখন পর্যন্ত ৪৫ লাখ টাকার ওপর জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের ডিরেক্টর অ্যান্ড লিগ্যাল মিডিয়া সারোয়ার বিন কাশেম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি আরো জানান, সোশ্যাল মিডিয়াসহ করোনার ঘটনাকে কেন্দ করে যে গুজব রয়েছে তা প্রতিরোধ করতে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে। কয়েকটি সাইট ব্যবহার করে গুজব তৈরি করেছে এমন দুই জনকে আইনের আওতায় আনা হয়েছে।
অহেতুক যারা করোনাকে কেন্দষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। করোনার কারণে বাংলাদেশের লকডাউন করার পরিবেশ এখনো হয়নি।
বাজার নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে। দেশের বাইরে থেকে যারা আসছে তাদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
