কামরাঙ্গীর চরে কালুনগর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

গতকাল বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রথম প্রকল্প ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প এর আওতায় ঢাকা মহানগরীর কামরাঙ্গীর চর এলাকায় কালুনগর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।

এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঢাকা প ও র সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন সরকার, ঢাকা জেলার জেলা প্রশাসক আবু সালেহ মোঃ ফেরদৌস খান, ঢাকা প ও র বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হকসহ পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি