চিত্রনায়িকা পরীমনির বিয়ে

আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৩৪

বিনোদন রিপোর্ট

 

করোনা আতংকের এই সময়ে নিজের জীবনের শুভবার্তা ছড়ালেন চিত্রনায়িকা পরীমনি। গণমাধ্যমকে জানালেন তার বিয়ের খবর। পরীমনি বলেন, গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। হঠাত্ করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি

পরীমনি আরও বলেন,‘সবকিছু আসলে হঠাত্ করেই হয়ে গেছে। কাউকে জানানোর সুযোগ হয়নি। এখন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি। রনিও এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

জানা যায়, হূদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। এই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয়। এরপর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে তা রূপ নিলো বিয়েতে।

উল্লেখ্য, এর আগে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির বাগদান হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা কবে হবে তা অবশ্য কেউই জানাননি। আউটডোর শুটিং শেষে ঢাকায় ফিরে জানাবেন তারা।