বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসের বিস্তাররোধে গতকাল শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন। এদিকে বৃহস্পতিবার সরকার করোনা ভাইরাসের বিস্তাররোধে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা অনুযায়ী সব জমায়েত বন্ধ রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
