আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর দারুস সালাম থানা ও সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে র্যাব আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার র্যাব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার তিন জন আনসার আল ইসলামের অর্থ শাখার সক্রিয় সদস্য। বৃহস্পতিবার রাতে দারুস সালাম থানা এলাকায় ও সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা গোপনে সংগঠনের অর্থ সংগ্রহ করত।