জরুরি অবস্থা জারির দাবি জোনায়েদ সাকির

আপডেট : ২১ মার্চ ২০২০, ০০:২৫

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। জরুরি এই পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সকালে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দলের পক্ষে তিনি এই দাবি জানান।

ভিডিও বার্তায় সাকি বলেন, স্বাস্থ্য ও চিকিত্সাসংক্রান্ত কার্যক্রম ছাড়া সরকারি-বেসরকারি সবকাজ বন্ধ করে দিতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।