রাগবির মাসিক উন্নয়ন সভা হলো ভিডিও কলে

আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৫০

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন গতকাল শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের মাসিক রাগবি উন্নয়ন কর্মকর্তা সভা করেছে। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কারণে সভাটি এভাবে অনুষ্ঠিত হলো। এ সভায় চলতি বছর নতুন ১৮০টি বিদ্যালয়ে রাগবির প্রশিক্ষণ, ৩০ জেলায় রাগবির প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত করা ও ট্রেনিং এডুকেশন ক্যালেন্ডার নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস মোকাবিলায় আপত্কালীন করণীয় নিয়ে নির্দেশনা দেন কর্মকর্তারা।

ভিডিও কলে বিভিন্ন জেলার ২১ জন ডেভেলপমেন্ট অফিসার এতে যুক্ত হন। এছাড়াও সভাটিতে যুক্ত হন এশিয়া রাগবির উন্নয়ন কর্মকর্তা বেনজামিন ভ্যান রুয়েন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফিজুল ইসলাম।—খবর বিজ্ঞপ্তির