মহেশপুরে অবৈধ ইটভাটাকে জরিমানা

আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:৩৯

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শনিবার বিকালে একটি অবৈধ ইটভাটাকে জরিমানা এবং চিমনী ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পেশকার শাহাদত্ হোসেন জানান, উপজেলার মান্দাবাড়িয়া ইউনিয়নের জোকা গ্রামের কাশেম ব্রিক্স অবৈধভাবে চালানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে চিমনীর মধ্যে পানি দিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া মোড়ে রিপন ব্রিকেসর চিমনী ভেঙে দেওয়া হয়েছে। ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরফানুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।