মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে করোনা ভাইরাসের কারণে সুন্নতে খত্নার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে এ অনুষ্ঠান পণ্ড করে। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, যেহেতু এটি আগের পরিকল্পনা অনুযায়ী আয়োজন ছিল, তারপরও করোনা ভাইরাসের কারণে প্যান্ডেল অপসারণ করে খাবার প্যাকেট করে দাওয়াতি লোকজনের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের গণজমায়েত না করার অনুরোধ করলে তারা প্যান্ডেল সরিয়ে ফেলে। প্যাকেট করে খাবার পরিবেশনের পরামর্শ দেওয়া হলে তারা সেভাবেই খাবার বিতরণ করেন।
