বরিশাল অফিস
বরিশালে করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা এবং সাবান ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড, কাটপট্টিসহ বিভিন্ন এলাকা ঘুরে পথচারী, রিকশাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে করোনা সংক্রমণ এড়াতে সচেতনতা সৃষ্টি করেন জেলা (দক্ষিণ) বিএনপি নেতারা। তাদের মধ্যে সাবান এবং হাত ধোয়ার তরল পদার্থ বিতরণ করেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, কোতোয়ালি বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মির্জা রিয়াজসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৬ মার্চ করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
