ইত্তেফাক রিপোর্ট
ফ্লাইট সার্জেন্ট রফিকুল ইসলাম বীরপ্রতীক আর নেই। গতকাল শনিবার বিকাল পৌঁনে চারটার দিকে তিনি ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পাকিস্তান বিমান বাহিনীর দুর্ধর্ষ প্যারা ট্রুপার কমান্ডো ছিলেন। তিনি পাকিস্তান বিমানবাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরত্বপূর্ণ অবদান রাখেন। এজন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়।
মরহুম রফিক ১৯৭৬ সালে কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী বিদ্রোহে অগ্রণী ভূমিকা রাখেন। সামরিক আদালতে তার কারাদণ্ড হয়। পরবর্তীতে ২০১১ সালে হাইকোর্ট তাকে সকল দায় থেকে মুক্তি দিয়ে ক্ষতিপূরণসহ তার সকল বেতন-ভাতাসহ পাওনা পরিশোধের জন্য সরকারকে নির্দেশ দেয়। ফ্লাইট সার্জেন্ট রফিকুল ইসলাম ১৯৮০ সাল থেকে জাসদের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
