চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে বেধড়ক পিটিয়ে মো. হানিফ প্রকাশ ডাকাত হানিফ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হানিফ ডাকাতি মামলার আসামি বলে থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর জানিয়েছেন। গতকাল শনিবার ভোরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় ধস্তাধস্তিতে দুই পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবল আহত হন।
