ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:০৮

চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক ও পিকআপের ‍মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

আরো পড়ুন: ‘সেলফ আইসোলেশনে’ সাকিব আল হাসান

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যাত্রীবাহী পিকআপ ও মালবাহী ট্রাকের মুখেমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১৩জন নিহত হন। আহত হয়েছেন আরও ৭ জন। আহতের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম