মানিকছড়ি উপজেলার গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সাগর (১৮) শনিবার বিকাল সাড়ে ৪টায় সড়ক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাগরের বাবা মোঃ আবুল হাসেম মানিকছড়ি উপজেলা পরিষদের গাড়ী চালক। আবুল হাসেমের ৩ ছেলের মধ্যে সাগর সবার বড়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর মোঃ মেহেদী হাসান সাগর তার বন্ধু রনিসহ মানিকছড়ি থেকে মোটরসাইকেলে ফটিকছড়ির রাবার ড্যাম এলাকায় ঘুরতে যায়। ফটিকছড়ির শান্তির হাটে জনৈক বন্ধুর সাথে দেখা করে তারা রাবার ড্যাম হয়ে মানিকছড়ি ফেরার পথে ভুজপর থানার নন্দিরহাট এলাকায় পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে সাগরের মৃত্যু হয় এবং তার বন্ধু রণি (১৮) গুরুতর আহত হয়। রনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় থানা জামে মসজিদ (ঈদগাঁ) মাঠে নিহতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা সাড়ে ১০টায় গভমারা স্কুল মাঠে নিহতের শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/আরকেজি
