হাত ধোয়ার প্রক্রিয়া

আপডেট : ২২ মার্চ ২০২০, ১৯:২৭

হাত পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটিকে অভ্যাসে পরিণত করলে নিজের স্বাস্থ্যের জন্যই ভালো। অনেক রোগ হাত পরিষ্কার না থাকার কারণে ছড়ায়। যেমন করোনা ভাইরাস থেকে রক্ষা পেতেও হাত ধোয়ার ওপর সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ১২টি ধাপ মানলে আপনার হাত থাকবে একেবারে নিরাপদ—

ধাপ-১

পানি দিয়ে হাত ভেজান

ধাপ-২

পরিমাণমতো হ্যান্ডওয়াশ হাতের উপরিভাগে নিন

ধাপ-৩

এক হাতের তালু দিয়ে আরেক হাতের তালু ঘষুন

ধাপ-৪

ডান হাতের তালু বাম হাতের পৃষ্ঠদেশের ওপর আঙুল ঢুকিয়ে ঘষুন এবং উল্টোটিও করুন

ধাপ-৫

দুই হাতের তালু মিলিয়ে আঙুলগুলো জড়িয়ে ঘষুন

ধাপ-৬

আঙুলের পেছনভাগ দিয়ে উল্টো দিকের তালুর সংস্পর্শে আঙুলের সঙ্গে আলিঙ্গনবদ্ধ করে ঘষুন

ধাপ-৭

ডান হাতের তালু বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন এবং উল্টোটিও করুন

ধাপ-৮

ডান হাতের আঙুলগুলো একত্রিত করে বাম হাতের তালুতে ঘুরিয়ে সামনে ও পেছনে ঘষুন এবং উল্টোটিও করুন

ধাপ-৯

বাম হাতের তালুর ওপর ডাম হাত রেখে পানির নিচে ধরে পরিষ্কার করুন

ধাপ-১০

এবার ব্যবহারযোগ্য তোয়ালে দিয়ে হাত মুছে নিন

ধাপ-১১

তোয়ালেটি পানির কল বন্ধ করার জন্য ব্যবহার করুন

ধাপ-১২

৪০ থেকে ৬০ সেকেন্ডের প্রক্রিয়ায় আপনার হাত এখন নিরাপদ