কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সব চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার প্রবাসী বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে যারা এ উপজেলায় প্রবেশ করবে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। গণজমায়েত বন্ধ রাখার পাশাপাশি আগামী ৩১ মার্চ পর্যন্ত চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
