বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস ঠেকাতে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, বাংলাদেশে চালু স্থলবন্দরসমূহে রবিবার (২২ মার্চ) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিদেশি নাগরিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা জারির আদেশ বলবত্ থাকবে। নিষেধাজ্ঞায় থাকা স্থলবন্দরসমূহ হলো :বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া।
০
